ট্রাফিক পুলিশের দুই সদস্যকে মারধরের অভিযোগ, চিকিৎসক আটক

By নিজস্ব প্রতিবেদক :

1 Min Read
আটক চিকিৎসক মোহাম্মদ আনোয়ার হোসেন।

খিলগাঁও রেলক্রসিং এলাকায় গাড়ি ছাড়তে ‘দেরি হওয়ায়’ ট্রাফিক পুলিশের দুই সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন এএসআই রবিউল হাসান ও কনস্টেবল রবিউল ইসলাম।

ট্রাফিক মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. ফজলুল করিম জানান, খিলগাঁও রেলক্রসিং এলাকা ব্যস্ত হওয়ায় ট্রাফিক সদস্যরা নিয়ম অনুযায়ী সিগনাল সামলাচ্ছিলেন। এসময় একটি গাড়ি দ্রুত ছাড়ার জন্য চাপ দেওয়া হয়। ঘটনাস্থলে থাকা চিকিৎসক মোহাম্মদ আনোয়ার হোসেন (মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার) ট্রাফিক পুলিশদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং হুমকি দেন।

এরপর আনোয়ার হোসেন কয়েকজন মোটরসাইকেল আরোহীর সঙ্গে ফিরে এসে ট্রাফিক পুলিশের ওই দুই সদস্যকে কিল-ঘুষি ও লাথিসহ মারধর করেন।

উপকমিশনার দেওয়ান জালাল উদ্দিন চৌধুরী বলেন, “প্রথমে কনস্টেবল রবিউলকে আঘাত করা হয়, পরে এএসআই রবিউল হাসানকেও মারধর করা হয়।”

খিলগাঁও থানার এসআই গুলজার হোসেন জানান, চিকিৎসক আনোয়ার হোসেনকে হেফাজতে নেওয়া হয়েছে এবং বাকিদের বিষয়ে তদন্ত চলছে। পুলিশের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *