ট্রেনের অগ্রিম টিকিট, প্রথম ৩০ মিনিটে ১ কোটির বেশি হিট

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

আগামী ৭ জুন ঈদুল আজহা ধরে বাংলাদেশ রেলওয়ে আজ শনিবার (২৪ মে) থেকে অনলাইনে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। আজ বিক্রি হচ্ছে ৩ জুনের টিকিট।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সকাল ৮টায় অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়। শুরুতেই বিপুলসংখ্যক যাত্রী টিকিট পেতে চেষ্টা করেন। প্রথম আধা ঘণ্টায় রেলওয়ের অনলাইন টিকিটিং প্ল্যাটফর্মে রেকর্ড ১ কোটি ১৪ লাখ হিট হয়। সকাল ৯টার মধ্যেই পশ্চিমাঞ্চলের সব টিকিট শেষ হয়ে যায়।

রেলওয়ের কর্মকর্তারা বলছেন, সীমিত আসনের বিপরীতে ব্যাপক চাহিদা থাকায় অনেকেই টিকিট না পেয়ে হতাশ হয়েছেন।

কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার মো. শাহাদাত হোসেন জানান, “এবার সবচেয়ে বেশি অনলাইন চাপ দেখা গেছে প্রথম দিনেই। আমরা ধারণা করছি, আগামী দুই দিনের টিকিটের চাহিদা আরও বেশি হবে।”

সূত্র মতে, ঈদযাত্রার জন্য এবার ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের মোট আসন সংখ্যা ৩৩ হাজার ৩১৫টি।

রেলওয়ে কর্তৃপক্ষ ঈদের সাতদিন আগের ট্রেনের টিকিট অগ্রিম বিক্রির ব্যবস্থা করেছে। এ সময়ের টিকিট একবার সংগ্রহের পর ফেরত দেওয়া যাবে না। জনপ্রতি সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহের সুযোগ থাকছে।

এর আগে, ২১ মে বিক্রি হয় ৩১ মে’র টিকিট। ২২ মে বিক্রি হয় ১ জুনের টিকিট। আগামীকাল ২৫ মে বিক্রি হবে ৪ জুনের টিকিট। এরপর ২৬ মে ৫ জুনের এবং ২৭ মে ৬ জুনের টিকিট বিক্রি হবে।

আজ বিকেল ২টা থেকে অনলাইনে দেওয়া হবে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *