ডাকসু ভোটে নিরাপত্তা: শাহবাগ-নীলক্ষেতসহ পাঁচ পয়েন্টে ট্রাফিক ডাইভারশন

By নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে মঙ্গলবার (আগামীকাল) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যান চলাচলে বিশেষ নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা দিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শাহবাগ ক্রসিং, হাইকোর্ট, নীলক্ষেত, শহীদুল্লাহ হল এবং পলাশী ক্রসিং থেকে বিশ্ববিদ্যালয়মুখী যানবাহনের প্রবেশ সীমিত রাখা হবে। ওই সব পয়েন্ট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে গাড়ি না ঢুকে বিকল্প সড়ক ব্যবহার করতে অনুরোধ করা হয়েছে। তবে অ্যাম্বুলেন্স ও জরুরি পরিষেবা যানবাহন এই নিয়ন্ত্রণের বাইরে থাকবে।

সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়ে বলেন, “আগামীকাল শাহবাগ, হাইকোর্ট, নীলক্ষেত, শহীদুল্লাহ হল ও পলাশী ক্রসিং-এ কিছু ডাইভারশন চালু থাকবে। সবার কাছে অনুরোধ, একদিনের জন্য বিকল্প সড়ক ব্যবহার করুন।”

ছয় বছর পর অনুষ্ঠিতব্য এ নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে প্রায় ৪০ হাজার শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটগ্রহণ চলবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *