ঢাবি সিনেটে তিন বছরের জন্য মনোনয়ন পেলেন পাঁচ অধ্যাপক

By নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচজন অধ্যাপককে আগামী তিন বছরের জন্য সিনেটের শিক্ষাবিদ সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছে সরকার। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনে এ নিয়োগ দেওয়া হয়।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মনোনীতরা হলেন— ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সদরুল আমিন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সামিনা লুৎফা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর আর্টিকেল ২০(১)(ই) ও ২০(২) অনুযায়ী রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনে তাঁদের সিনেট সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। মেয়াদ হবে তিন বছর।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *