তামিম-বুলবুলসহ মনোনয়ন নিলেন ৬০ জন

1 Min Read

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য শনিবার শেরে-ই-বাংলা স্টেডিয়ামে মনোনয়ন গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলা কার্যক্রমে বিভিন্ন ক্যাটাগরিতে প্রার্থীরা তাদের মনোনয়ন জমা দিয়েছেন।

ক্যাটাগরি ১ (জেলা-বিভাগ) থেকে ২৫ জন মনোনয়ন দিয়েছেন। এদের মধ্যে ঢাকা-৩, চট্টগ্রাম-৫, খুলনা-৩, রাজশাহী-৪, সিলেট-৩, রংপুর-৬ এবং বরিশাল-১ প্রার্থী রয়েছেন।

ক্যাটাগরি ২ (ঢাকার ক্লাব) থেকে মনোনয়ন পেয়েছেন ৩২ জন এবং ক্যাটাগরি ৩ (বিশ্ববিদ্যালয় ও অন্যান্য সংস্থা) থেকে মনোনয়ন গ্রহণ করেছেন ৩ জন। এতে পরিচালক ইফতেখার রহমান মিঠু এবং সাবেক উইকেটরক্ষক ব্যাটার খালেদ মাসুদ পাইলটও রয়েছেন।

পরিচালক পদে মনোনয়ন দিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, যিনি ঢাকার ক্লাব ওল্ড ডিওএইচএস থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে মনোনয়ন দিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। ফারুক আহমেদও মনোনয়ন গ্রহণ করেছেন, তবে নির্বাচনী আরও বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করেনি নির্বাচন কমিশন।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, পরিচালনা পর্ষদ নির্বাচনে জেলা ও বিভাগ থেকে ১০ জন, ক্লাব ক্যাটাগরিতে ১২ জন এবং তৃতীয় ক্যাটাগরিতে একজন পরিচালক নির্বাচিত হবেন। নির্বাচনের পর ২৫ পরিচালক নির্বাচকের ভোটে বোর্ডের সভাপতি নির্বাচিত হবেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *