তারাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও স্ত্রীকে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর চাকলা গ্রামে বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র বর্মণ (৮০) এবং তাঁর স্ত্রী সুবর্ণা রানী (৬৫)  গলা কেটে হত্যা করা হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

তারাগঞ্জ থানার ওসি ফারুখ আহমেদ জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির ভেতর থেকে দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শনিবার রাতের কোনও এক সময় দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে তাদের হত্যা করে।

তারাগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পাপন দত্ত জানান, সকালে বাড়ি থেকে কোনও সাড়া না পেয়ে স্থানীয়রা দেয়াল টপকে ঘরে ঢুকে দুইজনের মরদেহ দেখতে পান। পরে খবরটি ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে।

নিহত যোগেশ চন্দ্র বর্মণ স্থানীয় চাকলা প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন। কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো জানা যায়নি বলে জানান স্থানীয়রা।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে বলে নিশ্চিত করেছেন ওসি ফারুখ আহমেদ।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *