তারুণ্যের উৎসব–২০২৫ উদযাপন উপলক্ষে বেতাগীতে বর্ণাঢ্য র‍্যালি 

1 Min Read

বেতাগী (বরগুনা) প্রতিবেদক :

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক স্লোগান নিয়ে আয়োজিত এ উৎসব অনুষ্ঠিত হবে ২০২৫-এর ৮ ফেব্রুয়ারী পর্যন্ত। এ উপলক্ষে আজ মঙ্গলবার বেতাগী উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের উৎসব উদযাপন সংক্রান্ত উপজেলা র‍্যালি ও কমিটির সভা। উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী।

উপজেলা নির্ববাহী অফিসার বলেন, তারুণ্যের এই উৎসবকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থান এবং বীর শহীদদের আত্মত্যাগের চেতনা দৃঢ়ভাবে প্রস্ফুটিত করতে এবং নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়ে এই আয়োজনের মূল লক্ষ্য।

এ ছাড়া উপজেলাসহ ইউনিয়ন পর্যা য়েও একযোগে উদযাপন করা হবে এ উৎসব। যোখানে থাকবে ক্রিকেট ম্যাচ ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতা, যুব সমাবেশ, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ,জনসচেতনতা বিষয়ক কার্য ক্রমসহ বিভিন্ন অনুষ্ঠান।

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী, সাংস্কৃতিক কর্মী,ছাত্র প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

৪১ দিনব্যাপী এ উৎসবে আরো থাকছে যুব উদ্যোক্তাদের স্থানীয় শিল্প ও পণ্য প্রদর্শনী এবং উদ্যোক্তা সম্মেলন, যুবদের অংশগ্রহণে দেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠা উৎসব,যুবদের ভাবনা বিষয়ক বিভিন্ন কর্মশালার আয়োজন ও উদ্ভাবনী উদ্যোগ,পরিচ্ছন্নতা অভিযান,প্রতিভা অন্বেষণে কুইজ,বিতর্ক,চিত্রাংকন প্রতিযোগীতা,কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতাসহ বিভিন্ন আয়োজন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *