তালায় শিক্ষককে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হামলাকারীরও মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি:

1 Min Read

সাতক্ষীরার তালা উপজেলায় এক মর্মান্তিক ঘটনার সময় শিক্ষককে কুপিয়ে হত্যার পর জনতার গণপিটুনিতে হামলাকারীও প্রাণ হারিয়েছেন। রোববার (২০ জুলাই) বিকেলে তালা উপজেলার খেশরা ইউনিয়নের শাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষক শরিফুল গাজী (৩৮) হরিহরনগর গ্রামের বাসিন্দা ও শাহাপুর মাদ্রাসার শিক্ষক। তিনি মৃত মাওলানা আলিমুদ্দিন গাজীর ছেলে।

স্থানীয় সূত্র ও খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম লিয়াকত হোসেন জানান, একই গ্রামের মোস্তফা ওরফে খোকন গাজীর মানসিক ভারসাম্যহীন ছেলে রাজু গাজী (৩৬) হঠাৎ শিক্ষক শরিফুলকে ডেকে মাদ্রাসার সামনে নিয়ে যায়। এরপরই সে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। ঘটনাস্থলেই শিক্ষক শরিফুলের মৃত্যু হয়।

শরিফুলের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে হামলাকারী রাজুকে আটক করে এবং উত্তেজিত জনতা তাকে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই রাজুরও মৃত্যু ঘটে।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনউদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতদের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং বিস্তারিত পরে জানানো হবে।

ঘটনার পর পুরো এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *