তিতাস গ্যাসের ২৮৩ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুর সিদ্ধান্ত

By নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সরকারের অনুকূলে প্রায় ২৮৩ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। প্রতিটি শেয়ারের ইস্যু মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

রোববার (২৯ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বরাবর পাঠানো এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, পরিচালনা পর্ষদের বৈঠকে ২৮২ কোটি ৭৪ লাখ ৭৪ হাজার ৬৯৫ টাকার শেয়ার মানি ডিপোজিটকে মোট ২৮ কোটি ২৭ লাখ ৪৭ হাজার ৪৬৯টি নন-কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ারে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই শেয়ার ইস্যু করা হবে সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগের অনুকূলে। কোম্পানির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, শেয়ারগুলোর ফেসভ্যালু ও ইস্যু মূল্য উভয়ই ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *