তৃতীয় ধাপে প্রযুক্তিগত সমস্যা, ভারতের পিএসএলভি-সি৬১ মিশন অসম্পূর্ণ

আন্তর্জাতিক ডেস্ক :

1 Min Read

ভারতের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে আজ রবিবার (১৮ মে) ভোরে উৎক্ষেপণ হওয়া পিএসএলভি-সি৬১ মিশন সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়নি। উৎক্ষেপণের তৃতীয় ধাপে প্রযুক্তিগত অসঙ্গতির কারণে পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ ‘ইওএস-০৯’-এর নির্ধারিত কক্ষপথে পৌঁছানো সম্ভব হয়নি বলে জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

স্থানীয় সময় সকাল ৫টা ৫৯ মিনিটে এই উৎক্ষেপণ শুরু হয়। এটি ছিল পিএসএলভি সিরিজের ১০১তম মিশন। উৎক্ষেপণের পর এক সংক্ষিপ্ত বিবৃতিতে ইসরো চেয়ারম্যান ভি নারায়ণ জানান, রকেটের প্রথম ও দ্বিতীয় ধাপ সফলভাবে সম্পন্ন হলেও তৃতীয় ধাপে একটি প্রযুক্তিগত সমস্যা ধরা পড়ে।

তিনি বলেন, “তৃতীয় পর্যায়ের মোটর চালু হলেও, আমরা সেখানে একটি অস্বাভাবিকতা পর্যবেক্ষণ করি। সেই কারণেই পুরো মিশনটি শেষ করা যায়নি। সমস্যার ধরন বিশ্লেষণ করা হচ্ছে এবং পরে বিস্তারিত জানানো হবে।”

উল্লেখ্য, ইওএস-০৯ উপগ্রহটি ২০২২ সালে উৎক্ষেপিত সফল ইওএস-০৪ মিশনের ধারাবাহিকতা হিসেবে তৈরি করা হয়েছিল। উপগ্রহটির লক্ষ্য ছিল কৃষি, বন, পরিবেশ পর্যবেক্ষণ এবং দুর্যোগ ব্যবস্থাপনায় ব্যবহারের জন্য উচ্চ মানের রিমোট সেন্সিং ডেটা সরবরাহ করা।

এটি ছিল দ্বিতীয় পিএসএলভি উৎক্ষেপণ, যেখানে ইসরোর নতুন পেলোড ইন্টিগ্রেশন ফ্যাসিলিটিতে মহাকাশ যানটিকে সংযুক্ত করা হয়েছিল।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *