তৈয়্যবের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের বৈঠক

By নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দল। সোমবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে তার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে চলমান উন্নয়ন কর্মকাণ্ড, বিনিয়োগ সম্ভাবনা ও ডিজিটাল রূপান্তরের অগ্রযাত্রা তুলে ধরেন ফয়েজ আহমদ তৈয়্যব। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি প্রশংসা করে ভবিষ্যতে সহযোগিতা আরও বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার, তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতে সহযোগিতা, ডাটা গভর্নেন্স, ইলেকট্রনিক আইডি অথেন্টিকেশন, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, ক্লাউড সার্ভিস, ইন্টারঅপারাবিলিটি, ডিজিটাল সার্ভিস ইকোসিস্টেম, ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন এবং ডিজিটাল অর্থনীতির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে ছিলেন অ্যাসিস্ট্যান্ট ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (দক্ষিণ ও মধ্য এশিয়া) ব্রেন্ডা লিঞ্চ এবং ডিরেক্টর (দক্ষিণ এশিয়া) ইমিলি অ্যাসবি।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *