দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কিত না করা আহবান: কাজী মামুন

1 Min Read

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :

জাতীয় পার্টি রওশন গ্রুপের মহাসচিব কাজী মামুনুর রশিদ বলেছেন,দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কিত করা যাবে না। দেশের ক্রান্তিকালে দেশপ্রেমিক সেনাবাহিনী সবসময় দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে।

আমরা মনে করি একটি চক্র বা গোষ্ঠি তার দেশের স্বাধীনতা- সার্বভৌমত্বকে নিয়ে চক্রান্ত করছে। স্বাধীনতা বিরোধী শক্তির এ ধরনের সকল অপতৎপরতা রুখে দেওয়ার জন্য দেশবাসীকে প্রস্তুত থাকার জন্য আহবান জানান তিনি।

আজ রোববার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধানকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই। ৫ই আগস্ট পট- পরিবর্তনের পর সেনাপ্রধান ও সেনাবাহিনীর ভূমিকা সকলের মনে রাখা উচিত। তারা যদি মাঠে না থাকতো তাহলে দেশ আজ কোথায় দাঁড়াতো? সবকিছু মনে রাখতে হবে।

বিবৃতিতে তিনি আরো বলেন সেনাবাহিনীকে কোনো অবস্থাতেই জনগণের মুখোমুখি দাঁড় করানো যাবে না। সেনানিবাস ও সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ন হলে, সেটা জাতির জন্য ভালো হবে না।

কিছু মানুষের বক্তব্য শুনলে মনে হয় সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করালেই যেনো তারা ক্ষমতার মসনদে বসতে পারবে।

কাজী মামুন বলেন সশস্ত্রবাহিনী দেশ মাতৃকার সেবায় সবসময় নিয়োজিত। দেশবাসীর প্রয়োজনে সশস্ত্রবাহিনী কখনো সেনানিবাসে বসে থাকেনি।

বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের ডাকে বিশ্বের বিভিন্ন প্রান্তে শান্তি প্রতিষ্ঠায় সফলতার সাথে দায়িত্ব পালন করে থাকে।

- Advertisement -

জাতীয় পার্টি স্পষ্টভাবে মনে করে বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান কে কোন প্রশ্নের মুখোমুখি করা যাবে না।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *