দোয়ারাবাজারে কবির হত্যা মামলার ৪ আসামি গ্রেপ্তার

By সুনামগঞ্জ প্রতিনিধি:

1 Min Read

সুনামগঞ্জের দোয়ারাবাজারে জমি সংক্রান্ত বিরোধে কবির উদ্দিন হত্যা মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‍্যাব। গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন—পান্ডারগাঁও ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত সিকন্দর আলীর দুই ছেলে তাজ উদ্দিন (৫৬) ও গেদা মিয়া (৫০), রসিক আলীর ছেলে আলী হোসেন (২৩) এবং মৃত ফজর আলীর ছেলে সুজন মিয়া (৪৪)।

বুধবার (৬ আগস্ট) দিবাগত রাতে সিলেট শহর থেকে তাজ উদ্দিনকে গ্রেপ্তার করে দোয়ারাবাজার থানা পুলিশ। একই রাতে রাত পৌনে ১টার দিকে সুনামগঞ্জ পৌরসভার ওয়েজখালী এলাকা থেকে বাকিদের গ্রেপ্তার করে র‍্যাব-৯। পরে তাদের দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়।

প্রসঙ্গত, গত ২৩ জুলাই জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জেরে সোনাপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে নূর আলীর ছেলে কবির উদ্দিন (৪৫) ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন। সংঘর্ষে আরও কয়েকজন আহত হন। পরদিন নিহতের পরিবারের পক্ষ থেকে সিকন্দর আলীর ছেলে তেরা মিয়াকে প্রধান আসামি করে নারীসহ মোট ১৯ জনের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *