অল্প কয়েকদিনের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থীদের তালিকা প্রকাশ করবে বিএনপি’র নীতিনির্ধারকী নেতৃবৃন্দ। নির্বাচনের আর বেশীদিন বাঁকী নাই। এজন্য ধানের শীষের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে পবা উপজেলা যুবদলের আয়োজনে গৌরব, ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।
পবার কাশিয়াডাঙ্গা কলেজ মাঠে র্যালি পূর্ব সমাবেশে তিনি বলেন, জামায়াতে ইসলাম হচ্ছে একটি মোনাফেক দল। এই দল ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় ভারতের পক্ষ হয়ে কাজ করেছিলো। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় জামায়াতে ইসলাম পাকিস্তানের হয়ে কাজ করেছিলো। সে সময়ে তারা বাংলাদেশের অনেক মানুষকে হত্যা এবং নারীদের সম্ভ্রম নষ্ট করতে পাকিস্তানী সেনাবাহিনীকে সহায়তা করেছিলো বলে উল্লেখ করেন তিনি। এই মোনাফেক দল থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
মিলন আরো বলেন, ১৯৯৬ সালে আবার তারা আযাযা বাহিনী গড়ে তুলে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছিলো। প্রকৃতপক্ষে জামায়াত কখনো এদেশের ভাল চায়নি। কোনদিনও চাইবেনা বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, দেশের নির্বাচন বানচাল করতে একটি অদৃশ্য শক্তি কাজ করছে। এই অপশক্তির কোন ষড়যন্ত্রই কাজে আসবেনা। কারণ বিএনপির মধ্যে রয়েছে ঐক্য। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্ভাব্য প্রার্থীদের সাথে কথা বলার সময় একটা কথাই বলেছেন, তা হলো ঐক্য ঐক্য ও ঐক্য। সবার মধে ঐক্য ধরে রাখতে হবে। দেশের জন্য আবার প্রয়োজনে লড়াই করতে হবে বলে উল্লেখ করেন তিনি। আর এই কাজ প্রথমেই যুবদলকেই নিতে হবে। কারণ যুবদল এখন অনেক পরিণত হয়ে গেছে। সামনের তাদেরই দেশের হাল ধরতে হবে জানান তিনি।
বক্তব্য শেষে কলেজ মাঠ হতে বর্নাঢ্য রালি বের করা হয়। র্যালি নিয়ে নেতাকর্মী ও সমর্থকরা কাঁঠালবাড়িয়া এসে শেষ করেন। র্যালিতে বেগম জিয়া, তারেক জিয়া ও মিলনের পক্ষে নানা ধরনের স্লোগান দিতে থাকেন তারা। পবা উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক তাইজুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপি’র সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, আব্দুস সালাম, শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাকে সাধারণ সম্পাদক আব্দুল মতিন, রাজপাড়া থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির হাসান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কে.এইচ রানা শেখ, আইন বিষয়ক সম্পাদক এড. তারেক, মাজদার রহমান, পবা উপজেলা যুবদলের সদস্য ফরিদুল ইসলাম ও নওহাটা পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সুজন মোল্লাহসহ যুবদল পবা উপজেলা অন্যান্য সদস্য বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
