নিউইয়র্কে হামলার ঘটনায় ফখরুলের প্রতিক্রিয়া

By নিজস্ব প্রতিবেদক :

1 Min Read
ফাইল ছবি

নিউইয়র্কে আওয়ামী লীগের সমর্থকদের হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “নিউইয়র্ক বিমানবন্দরে যা ঘটেছে, তা আবারও প্রমাণ করে আওয়ামী লীগ তাদের অন্যায়ের জন্য কোনো অনুশোচনা করে না।”

বিচার প্রসঙ্গে তিনি আরও বলেন, “আওয়ামী লীগ আজ পর্যন্ত যা অন্যায় করেছে, সবকিছুর বিচার আইনের মাধ্যমে হবে। দল ও দেশের স্বার্থে ধৈর্য ধরুন।”

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে নিউইয়র্কে পৌঁছালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা উচ্ছৃঙ্খল আওয়ামী সমর্থকদের হামলা ও ডিম নিক্ষেপের শিকার হন। ঘটনাস্থলে মির্জা ফখরুলকেও গালিগালাজ করা হয়।

ঘটনাটি যুক্তরাষ্ট্রপ্রবাসী রাজনৈতিক মহল ছাড়াও বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক প্রতিক্রিয়া ও উত্তাপ সৃষ্টি করেছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *