নিবন্ধিত নিউজপোর্টাল নিউজনেক্সট-এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও সাবেক ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠুর মা হাসিনা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
জীবদ্দশায় হাসিনা বেগম সন্তানদের কৃতিত্বে একাধিক সামাজিক ও সাংস্কৃতিক সম্মাননা অর্জন করেন।
তাঁর সন্তানদের মধ্যে নজরুল ইসলাম মিঠু বর্তমানে জার্মান নিউজ এজেন্সি (ডিপিএ)-এর বাংলাদেশ প্রতিনিধি এবং ওভারসিজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন (ওকাব)-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
আরেক সন্তান তারিকুল ইসলাম মাসুম দীর্ঘদিন ধরে গণমাধ্যমে যুক্ত আছেন এবং বর্তমানে চ্যানেল আইয়ের জয়েন্ট অ্যাসাইনমেন্ট এডিটর।
মেয়ে আসমা বেগম বর্তমানে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, আর ছোট ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন।
হাসিনা বেগমের মৃত্যুতে নিউজনেক্সট পরিবার গভীর শোক প্রকাশ করেছে এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছে।
