নিজ এলাকায় ঈদ পুনর্মিলনীতে ভিপি নুর

By পটুয়াখালী প্রতিনিধি :

1 Min Read

গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নে নিজ বাড়িতে ঈদুল আজহা উপলক্ষে ঈদ পুনর্মিলনীতে অংশ নেন। ঈদের দিন সকালে তিনি বিভিন্ন ইউনিয়ন ও উপজেলার শত শত নেতাকর্মীর সঙ্গে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং তাদের উদ্দেশে রাজনৈতিক দিকনির্দেশনাও দেন।

স্থানীয় নেতাকর্মীদের ভিড়ে প্রিয় নেতার সঙ্গে হাত মেলানো ও ছবি তোলার আগ্রহে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। গলাচিপা উপজেলার গণ অধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান মাস্টার ও সদস্য সচিব মো. জাকির হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা দলবদ্ধ হয়ে নুরুল হক নুরের বাড়িতে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে নুর বলেন, “আমি অনেকবার বলেছি—এই কাদামাটি থেকেই আমি বড় হয়েছি, এখান থেকেই আমি নির্বাচন করতে চাই।” তবে তিনি এখনই নির্বাচনী কৌশল নিয়ে সুনির্দিষ্ট কিছু বলতে রাজি হননি। তার ভাষায়, “দলীয়ভাবে না জোটগতভাবে নির্বাচন করবো, তা এখনো বলা যাচ্ছে না। রাজনীতিতে যে কোনো সময় যে কোনো মেরুকরণ হতে পারে। নির্বাচনী তফসিল ঘোষণার আগে বিষয়টি স্পষ্ট হবে।”

তিনি সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *