নূরের ৫ কোটি টাকার সম্পদ, লেনদেন ১৫৯ কোটি

By নিজস্ব প্রতিবেদক :

1 Min Read
সাবেক সংসদ সদস্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, ফাইল ছবি।

সাবেক সংসদ সদস্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে প্রায় ৫.৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১৫৯ কোটি টাকার সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৯ জুলাই) দুদকের উপপরিচালক মো. আক্তারুল ইসলামের নেতৃত্বে মামলাটি দায়ের করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, আসাদুজ্জামান নূর জ্ঞাত আয়ের বাইরে ৫ কোটি ৩৭ লাখ ১ হাজার ১৯০ টাকার সম্পদ অর্জন করে তা ভোগদখলে রেখেছেন। এছাড়া, তার নামে খোলা ১৯টি ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে ৮৫ কোটি ৭২ লাখ ৬৬ হাজার ৫৯৩ টাকা এবং উত্তোলন করা হয়েছে ৭৩ কোটি ৫ লাখ ৮১ হাজার ৩০৫ টাকা—মোট ১৫৮ কোটি ৭৮ লাখ ৪৭ হাজার ৮৯৮ টাকার সন্দেহভাজন লেনদেনের তথ্য পাওয়া গেছে।

এসব অভিযোগে তাকে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযুক্ত করা হয়েছে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৫ সেপ্টেম্বর গ্রেফতার হন আসাদুজ্জামান নূর। তিনি টানা পাঁচবার নীলফামারী-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের পর সংস্কৃতিবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *