পাওনা টাকা চাওয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

By যশোর প্রতিনিধি :

1 Min Read

যশোরে পাওনা টাকা চাওয়ায় আবু বক্কার (৫৩) নামে ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত নির্মল কুমার (৪৫) ও তার স্ত্রী। নিহত আবু বক্কার ওই গ্রামের মৃত হোসেন কবিরাজের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য বাবু গাজী জানান, আবু বক্কার কিছুদিন আগে নির্মল কুমার নামের এক ব্যক্তির কাছে বাকিতে মুরগি বিক্রি করেন। আজ বাকি টাকা চাইতে গেলে নির্মল কুমার ও তার স্ত্রী ক্ষিপ্ত হয়ে বাঁশের লাঠি দিয়ে তাকে বেধড়ক মারধর করেন। পরে প্রতিবেশীরা আহত অবস্থায় আবু বক্কারকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এসময় জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, ঘটনার পর অভিযুক্ত স্বামী-স্ত্রী পালিয়ে যান। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, পাওনা টাকা সংক্রান্ত বিষয় একটি হত্যার ঘটনা ঘটেছে। তবে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *