পাবনা শুরু হলো সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা

By নিজস্ব প্রতিবেদক, পাবনা :

1 Min Read
বৃক্ষমেলা উপলক্ষ্যে একটি র‍্যালি বের করা হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে বৃক্ষরোপন ও বৃক্ষমেলার উদ্ধোধন করেন অতিথিরা। সোমবার সকালে শহরের স্বাধীনতা চত্বরে।

‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় শুরু হলো সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা।

সোমবার (০৭ জুলাই) সকালে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে এর উদ্বোধন করা হয়।

এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

পরে ফিতা কেটে, বেলুন ও পায়রা উড়িয়ে বৃক্ষরোপন ও বৃক্ষমেলার উদ্ধোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। এ সময় অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

বিভাগীয় সামাজিক বন কর্মকর্তা কাজী তারিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান মন্ডল, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার।

অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। সাতদিনব্যাপী এই মেলায় ৩০টি স্টল বসেছে। সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে। মেলায় বিভিন্ন রকম ফল ও ফুলের গাছ উঠেছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *