পিএসসিতে নতুন তিন সদস্য নিয়োগ দিল অন্তর্বর্তী সরকার

By নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নতুন তিনজন সদস্য নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

বুধবার (২০ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম আমজাদ হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ শাহীন চৌধুরী এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. মহিউদ্দিনকে সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাদের নিয়োগ দিয়েছেন। সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী তারা দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর মেয়াদে বা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত (যেটি আগে ঘটে) কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

বর্তমানে পিএসসির সদস্য সংখ্যা ১৫ জন। নতুন তিনজন যোগ হলে এ সংখ্যা দাঁড়াবে ১৮ জনে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *