পিরোজপুরে চুরি যাওয়া ২৫ মোবাইল ফোন উদ্ধার করে দিল পুলিশ

1 Min Read

গোলাম মোস্তফা, পিরোজপুর :

পিরোজপুর জেলার বিভিন্ন স্থান থেকে চুরি যাওয়া ২৫ টি মোবাইল ফোন ও টাকা উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিয়েছেন পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের। বৃহস্পতিবার দুপুরে এসব মোবাইল ও নগদ ১৫ হাজার টাকা মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

খান মুহাম্মদ আবু নাসের জানান, পিরোজপুর জেলার বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারের জন্য পিরোজপুরের জেলা পুলিশের আইটি দল সব সময়ই কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় ২৫ জন মালিকের কাছে তাদের মোবাইল ফোন গুলো দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে পুলিশ তাদের হাতে তুলে দিচ্ছে।

এছাড়াও পিরোজপুর জেলা পুলিশের আইটি টিম মোবাইল ব্যাংক লেনদেনে প্রতারিত হলে তাদের টাকা উদ্ধার সহ সোস্যাল মিডিয়ার যে কোন সমস্যা সমাধানে কাজ করে আসছে। বিশেষ করে ফেসবুক সহ সামজিক যোগাযোগ মাধ্যেমে কাউকে হয়রানি বা গুজব প্রতিরোধে দ্রুততা ও দক্ষতার সাথে কাজ করে আসছে।

চুরি হওয়া মোবাইল ফোন ফেরত পেয়ে আনন্দিত ভুক্তভোগীরা। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *