পিরোজপুরে জাতীয়তাবাদী পৌর মৎস্যজীবী দলের ঈদ পূর্ণমিলনী

By গোলাম মোস্তফা :

1 Min Read

পিরোজপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী পৌর মৎস্যজীবী দলের আয়োজনে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ জুন) দুপুর ১২টায় পিরোজপুর ডিসি পার্কে এই মিলনমেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারিকুল ইসলাম নজিবুল, সভাপতি, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, পিরোজপুর জেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসির সরদার, সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, পিরোজপুর জেলা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তৌহিদুল ইসলাম, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী পৌর মৎস্যজীবী দল, পিরোজপুর। সঞ্চালনার দায়িত্ব পালন করেন মোঃ শাহিন শেখ, সদস্য, পৌর মৎস্যজীবী দল, পিরোজপুর।

এছাড়াও পিরোজপুর পৌরসভার নয়টি ওয়ার্ডের নেতাকর্মীবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলেন। মিলনমেলাটি ছিল দলীয় ঐক্য ও ভ্রাতৃত্ববোধের এক উজ্জ্বল উদাহরণ।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *