পিলখানা হত্যাকাণ্ডে রাজনৈতিক নেতাদের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে তদন্ত কমিশন

By নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

জাতীয় স্বাধীন তদন্ত কমিশন বলেছে, পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতা মিলেছে। বুধবার (২৫ জুন) সায়েন্স ল্যাবরেটরিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান।

তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দ জড়িত ছিলেন। তদন্তের স্বার্থে আমরা এখনই কারও নাম প্রকাশ করছি না।

কমিশনের সভাপতি আরও অভিযোগ করেন, তৎকালীন তদন্ত কমিটি দায়িত্বে গাফিলতি করেছে। গণমাধ্যম ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করেছে। যদি সময়মতো সামরিক ব্যবস্থা নেওয়া হতো, তাহলে হয়তো হতাহতের সংখ্যা অনেক কম হতো।

কমিশন জানায়, এ পর্যন্ত ১৫৮ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। বাকি ৫০ জনের সাক্ষ্য নেওয়া বাকি রয়েছে। পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতা মির্জা আজম ও জাহাঙ্গীর কবীর নানক লিখিতভাবে তাদের সাক্ষ্য দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *