পুনরায় বড় দরপতন, ডিএসইতে লেনদেন তলানিতে

By নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)  বুধবারও বড় ধরনের দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। মূল্য সূচক ও লেনদেন—উভয়ই কমেছে। বাজারে অংশ নেওয়া ৭৪ শতাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬২ পয়েন্ট বা ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪,৬১৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই–৩০ সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১,৮০০ পয়েন্টে, আর শরীয়াহ সূচক ডিএসইএস ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে আগের চেয়ে নিচে।

বুধবার ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ২৯৫টির দর কমেছে, ৬৩টির বেড়েছে এবং ৪০টির দর অপরিবর্তিত ছিল।

এদিন ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২৬৪ কোটি ৯৮ লাখ টাকা, যা আগের দিনের তুলনায় ৭ কোটি ৭৫ লাখ টাকা কম। মঙ্গলবার লেনদেন হয়েছিল ২৭২ কোটি ৭৪ লাখ টাকার।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দরপতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই প্রধান সূচক সিএএসপিআই ১৩৮ পয়েন্ট কমেছে। বাজারটিতে আজ ১৮ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক অনিশ্চয়তা, আর্থিক খাতের দুর্বলতা এবং বিনিয়োগকারীদের আস্থাহীনতা চলমান দরপতনের অন্যতম কারণ। তারা মনে করছেন, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে দীর্ঘমেয়াদে শক্তিশালী নীতিগত হস্তক্ষেপ প্রয়োজন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *