পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করুন

1 Min Read

পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।এপিবিএন সদস্যদের উদ্দেশে তিনি বলেছেন, দেশ ও জাতির স্বার্থে আপনাদেরকে কাজ করতে হবে।

বুধবার সকালে রাজধানীর উত্তরায় এপিবিএন হেডকোয়ার্টার্স পরিদর্শনকালে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। পরে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে এপিবিএনের অতিরিক্ত আইজি মো. আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আইজিপি মো. ময়নুল ইসলাম।

আইজিপি বলেন, জুলাই বিপ্লবের পর বর্তমানে পুলিশ পূর্ণোদ্যমে কাজ করছে। এপিবিএন সদস্যরা বিশেষভাবে প্রশিক্ষিত।তারা ভিভিআইপি নিরাপত্তা, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দর, রোহিঙ্গা ক্যাম্প, পার্বত্য চট্টগ্রাম, বিভিন্ন মেগা প্রজেক্টে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *