প্রধান উপদেষ্টার ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়নি: সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক:

1 Min Read

আগামী বছরের এপ্রিল মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা জাতির প্রত্যাশা পূরণ করতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (৬ জুন) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন আয়োজনের সময়সূচি ঘোষণা করার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে এ কথা বলেন বিএনপির এই শীর্ষ নেতা।

তিনি বলেন, “প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচনের একটি তারিখ মিলেছে ঠিকই, কিন্তু ফেব্রুয়ারিতে রমজান শুরু হওয়ায় এপ্রিল পর্যন্ত সময় নেয়া একটি অযৌক্তিক সিদ্ধান্ত। অধিকাংশ রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছিল। সরকার চাইলে জানুয়ারির মধ্যেই নির্বাচন আয়োজন করা সম্ভব ছিল।”

সালাহউদ্দিন আহমদ আরও জানান, “পাবলিক পরীক্ষা, আবহাওয়া ও রমজানের বাস্তবতা বিবেচনায় নিয়েই রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের পক্ষে ছিল। কিন্তু সরকার সেই যুক্তিগুলোকে উপেক্ষা করেছে।”

বিএনপির পরবর্তী অবস্থান সম্পর্কে তিনি বলেন, দলের উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনা এবং যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর মতামত নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *