প্রাইভেটকার দুর্ঘটনায় সারজিস আলম আহত

1 Min Read
সারজিস আলম, ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক । নিউজনেক্সটবিডি.কম

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রাইভেটকার দুর্ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম আহত হয়েছেন।

আজ বুধবার রাত সোয়া ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্রিটিশ কাউন্সিলের সামনে এ ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগে প্রাথমিক চিকিৎসা নেন তিনি।

আহত সারজিস আলম জানান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে বাংলামোটর কেন্দ্রীয় অফিসের দিকে যাচ্ছিলেন। ব্রিটিশ কাউন্সিলের সামনে আসলে একটা শিশু গাড়ির সামনে দিয়ে দৌড় দেয়। তখন প্রাইভেটকার সজোরে ব্রেক করলে আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে তিনি আহত হন।

বিশ্ববিদ্যালয়ের ২১শে হলের শিক্ষার্থী শুভ হাওলাদার বলেন, সংবাদ পেয়ে ব্রিটিশ কাউন্সিলের সামনে থেকে সারজিস আলমকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসি। তার বাম চোখের পাশে কেটে গিয়েছে। এছাড়া মাথায় আঘাত লেগেছে।

ঢাকা মেডিকেল জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার জাবির হোসেন জানান, সারজিসের বাম চোখে একটা স্টিচ সেলাই দেওয়া হয়েছে তবে তিনি সুস্থ আছেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *