ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বেলজিয়াম

By অনলাইন ডেস্ক :

1 Min Read
ম্যাক্সিম প্রেভো। ছবি: আল জাজিরা

বেলজিয়াম জাতিসংঘের সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এক্সে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ম্যাক্সিম প্রেভো। খবর আল জাজিরার।

প্রেভো তার বার্তায় জানান, ইউএনজিএ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তিনি বলেন, অন্তত ১২টি নিষেধাজ্ঞা কার্যকর করা হবে, যার মধ্যে অধিকৃত অঞ্চলের বসতি থেকে আমদানি করা পণ্য নিষিদ্ধ এবং ইসরায়েলি কোম্পানির সঙ্গে সরকারি ক্রয়-বিক্রয় নীতির পুনর্মূল্যায়ন অন্তর্ভুক্ত।

এর আগে গত জুলাইয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দিয়েছিলেন, তার দেশও জাতিসংঘে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। পরে আরও কয়েকটি দেশ একই ধরনের পদক্ষেপের কথা জানিয়েছে, যদিও কিছু দেশ শর্তসাপেক্ষে স্বীকৃতির অবস্থান নিয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, এ বছরের এপ্রিল পর্যন্ত বিশ্বের ১৪৭টি দেশ যা মোট সদস্য রাষ্ট্রের প্রায় ৭৫ শতাংশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

বেলজিয়ামের এই সিদ্ধান্ত এসেছে এমন এক সময়ে, যখন গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৬৩ হাজার ৪৫৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও এক লাখ ৬০ হাজার ২৫৬ জন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *