ফুলপুরে অটোরিকশা-ট্রাকের সংঘর্ষে নিহত ৩

1 Min Read

ময়মনসিংহ প্রতিনিধি :

সোমবার (১০ মার্চ) সকাল ৯টার দিকে ফুলপুর উপজেলার জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের মাওড়াদেওরা চওরা বাড়ি এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুজন। নিহত ও আহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, নকলা থেকে ফুলপুর যাওয়ার পথে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। ট্রাকটি ময়মনসিংহ থেকে শেরপুরের দিকে যাচ্ছিল।

ফুলপুর থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, ট্রাক-অটোরিকশার সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন।খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তিনজনের লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে নিহত এবং আহতদের পরিচয় পাওয়া যায়নি।

ট্রাকটি পালিয়ে গেছে। আমাদের আইনিপ্রক্রিয়া চলমান রয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *