ফুলেরা গ্রামে ফিরলো ‘পঞ্চায়েত’: মুক্তি পেল চতুর্থ সিজন

1 Min Read

ভারতের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর চতুর্থ সিজন মুক্তি পেল প্রাইম ভিডিওতে। ২০২০ সালে যাত্রা শুরু করা এই সিরিজ ইতোমধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে। এবারও গল্পের কেন্দ্রবিন্দুতে থাকছে ফুলেরা গ্রামের সরলতা, টানাপোড়েন ও মানবিক সম্পর্কের অনন্য চিত্র।

সিরিজের মূল চরিত্র অভিষেক ত্রিপাঠী, যিনি একজন ইঞ্জিনিয়ার হয়েও চাকরির অভাবে গ্রামে পঞ্চায়েত সচিবের দায়িত্ব নেন, আবারও ফিরেছেন দর্শকদের সামনে। জিতেন্দ্র কুমারের অনবদ্য অভিনয়ে ফুটে উঠেছে অভিষেকের বাস্তবতা, দ্বিধা এবং গ্রামের জীবনের সঙ্গে মানিয়ে নেওয়ার লড়াই।

তৃতীয় সিজনের শেষে রাজনৈতিক জটিলতা ও প্রশাসনিক উত্তেজনার ইঙ্গিত দিয়েই শেষ হয়েছিল গল্প। সেখান থেকেই শুরু হয়েছে নতুন সিজন।

চতুর্থ সিজনেও থাকছেন পরিচিত মুখ, রঘুবীর যাদব, নীনু গুপ্তা, চন্দন রায়, ফয়জান খানসহ আরও অনেকেই। সিরিজটি পরিচালনা করেছেন দীপক মিশ্রা এবং প্রযোজনায় আছে টিভিএফ প্রোডাকশন।

‘পঞ্চায়েত’ কেবল বিনোদন নয় এটি গ্রামীণ ভারতের বাস্তবতা, সম্পর্কের নরম ছোঁয়া এবং সহজ-সরল জীবনের গল্প বলেই প্রশংসিত হয়েছে।

নতুন সিজনে কতটা চমক রয়েছে, তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *