ববি ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি

তামিম ইকবাল রাজু ,ববি প্রতিনিধি :

1 Min Read

মাসব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান ২০২৫’-এর অংশ হিসেবে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা।

মঙ্গলবার(২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে চারা বিতরণ শেষে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে চারা রোপণ করেন তারা।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হারুনুর রশিদ রাফি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর সভাপতি রিয়াজুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি আমিনুল ইসলাম ও অন্যান্য নেতৃবৃন্দ।

বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির সভাপতি আমিনুল ইসলাম বলেন, একটি হলেও বৃক্ষ রোপন করবো জনে জনে,সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে” এই স্লোগানকে সামনে রেখে জুন মাস ব্যাপী কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশের ইসলামী ছাত্রশিবির বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ৫১ একর ক্যাম্পাসকে সবুজায়ন করবার লক্ষ্যে আজ বৃক্ষ রোপন কর্মসূচী শুরু হয়েছে, পরিকল্পিতভাবে সপ্তাহব্যাপী কর্মসূচি পালন করা হবে, ইনশাল্লাহ।

পুরো ক্যাম্পাস কে আমরা পরিচ্ছন্ন এবং পরিবেশবান্ধব করে গড়ে তুলতে চাই।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *