বরিশালে ড্রেজার ব্যবসায় হামলা ও চাঁদাবাজির অভিযোগে মামলা

বরিশাল ব্যুরো:

1 Min Read

বরিশালের রায়পাশা ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান মিন্টুর ছেলে মোঃ রিয়াজুল রহমান সজীবের কাছে স্থানীয় এক প্রভাবশালী মনিরের নির্দেশে কামরুল, হান্নান, কাইয়ুম হোসেন ও সুমন নামে কয়েকজন দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল বলে অভিযোগ পাওয়া গেছে।

সূত্র জানায়, সজীব বৌসেরহাট এলাকায় একটি ড্রেজার বসিয়ে বালু উত্তোলন শুরু করলে মনির বাহিনী তাকে চাঁদা দিতে চাপ দেয়। অভিযোগ অনুযায়ী, তারা বলে—“প্রতি ফুট বালুর জন্য মনির ভাইকে টাকা দিতে হবে, তার অনুমতি ছাড়া ড্রেজার চালানো যাবে না।”

হাবিবুর রহমান অভিযোগ করে বলেন, গত ২৪ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চাঁদাবাজরা আমার ছেলেকে মারধর করে এবং ড্রেজারের পাইপ ভেঙে বালু উত্তোলন বন্ধ করে দেয়। বর্তমানে আমার ছেলে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

তিনি আরও জানান, অভিযোগ নিয়ে এয়ারপোর্ট থানায় গেলে প্রথমে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মামুন তাকে বলেন—“মামলা করে লাভ নেই, দুই পক্ষ মিলে মিশে থাকুন।” তবে পরে লিখিত অভিযোগের ভিত্তিতে থানায় মামলা রুজু করা হয়েছে।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার ওসি মোঃ মামুন বলেন, “রায়পাশা কড়াপুর এলাকায় ড্রেজারের পাইপ ভাঙচুর ও মারধরের ঘটনায় অভিযোগ পাওয়ার পর মামলা রুজু করা হয়েছে। মামলা নং জিআর ২১/২০২৫। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *