বরিশালে ভাড়া বাসা থেকে শিক্ষকের লাশ উদ্ধার

By রানা সন্যামত, বরিশাল ব্যুরো।

2 Min Read

বরিশাল নগরীর করিম কুটির এলাকায় একটি ভাড়া বাসা থেকে মো. মহিউদ্দিন (৫২) নামে এক স্কুল শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে নগরীর মসজিদ গলির ‘স্মরণিকা ভিলা’ নামের ভবনের নিচ তলার একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মো. মহিউদ্দিন নগরীর হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন। তিনি বরিশালের উজিরপুর উপজেলার হরিদ্রাপুর গ্রামের মৃত আব্দুল আজিজ মাঝির ছেলে।

কোতোয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, মহিউদ্দিন একাই ভাড়া বাসায় থাকতেন। বৃহস্পতিবার দুপুরের পর থেকে তাকে বিছানায় শুয়ে থাকতে দেখে স্থানীয়রা প্রথমে সন্দেহ করেন। রাতে দীর্ঘসময় কোনো সাড়া না পেয়ে তারা ৯৯৯-এ ফোন করলে পুলিশ গিয়ে খাটের উপর থেকে মৃত অবস্থায় লাশ উদ্ধার করে। পরে সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। কেউ কোনো অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করা হবে।এদিকে নিহতের পরিবার এটিকে হত্যা বলে দাবি করেছে।

মহিউদ্দিনের বড় ভাই, বরিশাল জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক জসিমউদ্দীন অভিযোগ করে বলেন, হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ও বর্তমান প্রধান শিক্ষকের দুর্নীতি ও নানা অনিয়মের প্রতিবাদ করায় তার ভাইকে বারবার হুমকির মুখে পড়তে হয়েছিল। তিনি বিভাগীয় কমিশনার বরাবর লিখিত অভিযোগও দিয়েছিলেন।

জসিমউদ্দীনের ভাষ্য, বিদ্যালয়ের দুর্নীতি নিয়ে প্রতিবাদ করার কারণেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

আরেক ভাই, বরিশাল বিএম স্কুলের শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন আহমেদ জানিয়েছেন, “আমরা এই ঘটনায় মামলা করব। এটি স্বাভাবিক মৃত্যু নয়, হত্যা।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *