বাংলামটরে এনসিপি কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণ

By নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

রাজধানীর বাংলামটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। এটি একই স্থানে তৃতীয়বারের মতো এমন ঘটনার পুনরাবৃত্তি।

বুধবার (৯ জুলাই) রাত ১১টার দিকে মোড়ে ককটেলটি বিস্ফোরিত হয় বলে জানান এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিকুস সালেহীন। ঘটনার সময় পার্টি কার্যালয়ের সামনে ‘জুলাই পদযাত্রা’র চিত্র প্রদর্শনী চলছিল।

মুশফিকুস সালেহীন বলেন, কার্যালয়ের সামনে আবার ককটেল বিস্ফোরণ ঘটেছে। কারা করেছে তা আমরা নিশ্চিত নই। আমরা রমনা থানাকে বিষয়টি জানিয়েছি এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে এনসিপি কার্যালয়ের আশপাশে। গত ৩ জুলাই শাহবাগ মোড়ে দলটির জুলাই প্রদর্শনী চলাকালে দুটি ককটেল বিস্ফোরিত হয়। তারও আগে বাংলামটরে পদযাত্রার প্রদর্শনী গাড়িতে বিস্ফোরণ এবং এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে।

বারবার এমন ঘটনা সংঘটিত হওয়ায় উদ্বেগ জানিয়েছেন এনসিপি নেতারা। বিষয়টি তদন্ত করে দোষীদের দ্রুত শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে দলটি।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *