বাড্ডায় পূজামণ্ডপ থেকে পুলিশের ৩০ রাউন্ড গুলি চুরি, বরখাস্ত ৭

By নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

রাজধানীর বাড্ডার নিমতলির শ্রীশ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দির পূজামণ্ডপে দায়িত্ব পালনকালে পুলিশের একটি ব্যাগসহ ৩০ রাউন্ড গুলি চুরির ঘটনায় সাত পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তদের মধ্যে রয়েছেন একজন উপপুলিশ পরিদর্শক (এসআই), একজন সহকারী উপপুলিশ পরিদর্শক (এএসআই) ও পাঁচজন কনস্টেবল।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, সোমবার রাতে পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ছিলেন নয়জন পুলিশ সদস্য ও আটজন আনসার। তাদের মধ্যে দুজন ছাড়া বাকিরা ঘুমিয়ে পড়েন।

এ সুযোগে পুলিশের একটি ব্যাগ চুরি হয়, যেখানে শটগানের ৩০ রাউন্ড গুলি ছিল। পরে সকালে মণ্ডপের পাশেই ফেলে রাখা অবস্থায় সেই গুলি উদ্ধার করা হয়।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *