বাণিজ্যিকভাবে চালু হলো ৫জি সেবা, জানুন ব্যবহারের নিয়ম

By নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

বাংলাদেশে বাণিজ্যিকভাবে পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক (৫জি) চালু করেছে গ্রামীণফোন ও রবি। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে পৃথক অনুষ্ঠানে অপারেটর দুটি এ সেবার উদ্বোধন করে।

দুপুর ২টার দিকে রাজধানীর করপোরেট কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে ৫জি চালু করে রবি। প্রাথমিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, মগবাজার, ফকিরাপুল-পল্টন, এমবিএ ভবন, চট্টগ্রামের ওয়াসা মোড়, খুলশী, কাটালগঞ্জ এবং সিলেটের সাগরদিঘি এলাকায় সেবা চালু করা হয়েছে। ধাপে ধাপে সারা দেশে বিস্তারের পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে ফেসবুক ভিডিও বার্তায় গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান জানান, দেশের সব বিভাগীয় শহরে একযোগে ৫জি চালু করা হয়েছে। তার ভাষায়, “সবার সম্ভাবনার দ্বার খুলে যাক গ্রামীণফোন ৫জি নেটওয়ার্কের সঙ্গে।”

গ্রাহকের করণীয় :

অপারেটর দুটি জানিয়েছে, বিদ্যমান সিম দিয়েই ৫জি ব্যবহার করা যাবে, আলাদা খরচ দিতে হবে না। তবে শর্ত হলো—

  • গ্রাহকের কাছে অবশ্যই ৫জি সমর্থিত স্মার্টফোন থাকতে হবে

  • ফোনের সফটওয়্যার সর্বশেষ সংস্করণে আপডেট করতে হবে

  • নেটওয়ার্ক সেটিংসে গিয়ে ‘৫জি অটো/অন’ অপশন চালু করতে হবে

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ৫জি কার্যকরভাবে ব্যবহার করতে হলে শক্তিশালী কভারেজ ও পর্যাপ্ত স্পিড নিশ্চিত করতে হবে। বিশেষ করে ঘরের ভেতরে নেটওয়ার্ক সিগন্যাল উন্নত রাখার দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *