বিইআরসির সিদ্ধান্তে কমল গ্যাসের দাম, সাশ্রয় হবে ভোক্তার

2 Min Read

ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম মে মাসের জন্য কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রোববার (২৮ এপ্রিল) বিকেল ৪টায় বিইআরসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৯ টাকা কমিয়ে ১,৪৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম একই দিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।

এছাড়া সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ১৪৯১ টাকা, ১৫ কেজির দাম ১৭৮৯ টাকা, ১৬ কেজির দাম ১৯০৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ কেজির সিলিন্ডারের দাম ২১৪৬ টাকা, ২০ কেজির দাম ২৩৮৫ টাকা, ২২ কেজির দাম ২৬২৩ টাকা, ২৫ কেজির দাম ২৯৮১ টাকা, ৩০ কেজির দাম ৩৫৭৭ টাকা, ৩৩ কেজির দাম ৩৯৩৫ টাকা, ৩৫ কেজির দাম ৪১৭৩ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ৫৩৬৬ টাকা।

এছাড়া অটোগ্যাসের দামও কমানো হয়েছে। মে মাসের জন্য অটোগ্যাসের নতুন খুচরা মূল্য প্রতি লিটার ৬৫ টাকা ৫৭ পয়সা, যা পূর্বে ছিল ৬৬ টাকা ৪১ পয়সা।

এর আগে এপ্রিল মাসে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত ছিল। মার্চে এ দাম ২৮ টাকা কমিয়ে করা হয়েছিল ১,৪৫০ টাকা, আর ফেব্রুয়ারিতে তা ১৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১,৪৭৮ টাকা।

বিইআরসির সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—সংস্থার চেয়ারম্যান জালাল আহমেদ, সদস্য মো. আব্দুর রাজ্জাক (অর্থ, প্রশাসন ও আইন), মিজানুর রহমান (গ্যাস), ড. সৈয়দা সুলতানা রাজিয়া (পেট্রোলিয়াম) এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ শাহিদ সারওয়ার (বিদ্যুৎ)।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *