বিট কর্মকর্তাকে মারধরের অভিযোগ রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে

By নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :

1 Min Read

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের রাজারকুল রেঞ্জের আপাররেজু বিট কর্মকর্তা আমজাদ হোসেনকে মারধরের অভিযোগ উঠেছে একই রেঞ্জের ফরেস্টার (রেঞ্জ কর্মকর্তা) এটিএম আলী নেওয়াজের বিরুদ্ধে।

শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে রেঞ্জ অফিসে এ ঘটনা ঘটে। বিট কর্মকর্তা আমজাদ হোসেন জানান, হেল্প প্রজেক্টের শ্রমিক মজুরি ও অন্যান্য কাজের পাওনা টাকা চাওয়ায় তাকে মারধর করেন রেঞ্জ কর্মকর্তা।

তিনি আরও জানান, রেঞ্জ অফিসে সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনাটি রেকর্ড হয়েছে। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় রামু হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনার বিষয়ে বনবিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছেন বলেও দাবি করেন তিনি।

ঘটনা বিষয়ে রেঞ্জ কর্মকর্তা এটিএম আলী নেওয়াজের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *