বিসিবি সভাপতির পদ ছাড়ছেন না ফারুক আহমেদ

By নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

অন্তবর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অনুরোধ সত্ত্বেও পদত্যাগে অনীহা প্রকাশ করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বুধবার এক বৈঠকে ক্রীড়া উপদেষ্টা তাকে সরকারের মনোভাব জানালেও বৃহস্পতিবার ফারুক জানান, তিনি দায়িত্বে বহাল থাকছেন।

ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ক্রীড়া উপদেষ্টা পদত্যাগ বলেননি, শুধু বলেছেন তারা আমার সঙ্গে কাজ চালাতে চান না। কিন্তু আমি নির্বাচিত সভাপতি, পদত্যাগ করবো না।”

জুলাই আন্দোলনের পর ক্রীড়া পরিষদের কোটায় বোর্ডে আসা ফারুক পরে সভাপতি নির্বাচিত হন। তাকে জোর করে অপসারণ করা হলে তা সরকারি হস্তক্ষেপ হিসেবে বিবেচিত হয়ে আইসিসির নিষেধাজ্ঞার ঝুঁকি সৃষ্টি করতে পারে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *