ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ থানার ওসিসহ পরিদর্শক পর্যায়ে রদবদল

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পরিদর্শক পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের মধ্যে ব্যাপক রদবদল করা হয়েছে। রোববার (২২ জুন) রাতে পুলিশ সুপার মো. এহতেশামুল হকের স্বাক্ষরিত এক আদেশে এ রদবদলের নির্দেশনা দেওয়া হয়, যা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।

পুলিশ সুপার স্বাক্ষরিত আদেশ অনুযায়ী, আশুগঞ্জ থানার ওসি মো. বিল্লাল হোসেন ও সরাইল থানার ওসি মো. রফিকুল হাসানকে পুলিশ পরিদর্শক (সদর কোর্ট) হিসেবে বদলি করা হয়েছে। নবীনগর থানার ওসি মো. আব্দুর রাজ্জাককে জেলা গোয়েন্দা শাখায় (ডিএসবি) পরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নাসিরনগর থানার ওসি মো. খাইরুল আলমকে আশুগঞ্জ থানার ওসি হিসেবে ও বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মোরশেদুল আলম চৌধুরীকে সরাইল থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া, নাসিরনগর থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে পুলিশ লাইন্সে লাইনওয়ার থাকা মুহাম্মদ আজাহারুল ইসলামকে। নবীনগর থানায় আখাউড়া থানার তদন্ত কর্মকর্তা শাহীনূর ইসলাম এবং বাঞ্ছারামপুর মডেল থানায় নাসিরনগর থানার তদন্ত কর্মকর্তা মো. হাসান জামিল খানকে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মো. এহতেশামুল হক বলেন, নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে এ রদবদল করা হয়েছে। এর মাধ্যমে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত হবে বলে আশা করা যাচ্ছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *