ব্লক মার্কেটে ৩১ কোম্পানির লেনদেন, স্কয়ার ফার্মা এককভাবে শীর্ষে

By নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৫ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩১টি কোম্পানি শেয়ার লেনদেনে অংশ নেয়। এদিন ব্লক মার্কেটে মোট ২৯ কোটি ৯ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্র জানায়, দিনটির ব্লক মার্কেটে শীর্ষ পাঁচটি কোম্পানি মিলেই ২৬ কোটির বেশি টাকার শেয়ার লেনদেন করেছে। এই পাঁচ কোম্পানি হলো—স্কয়ার ফার্মাসিউটিক্যালস, এস ই এম এল লেকার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড, বীকন ফার্মাসিউটিক্যালস, কেডিএস এক্সেসরিজ এবং গ্রামীণফোন।

এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ারে, যার পরিমাণ ২১ কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এস ই এম এল লেকার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ডের। তৃতীয় অবস্থানে থাকা বীকন ফার্মাসিউটিক্যালসের লেনদেন হয়েছে ২ কোটি ৪ লাখ টাকার।

এছাড়া কেডিএস এক্সেসরিজ ৭৪ লাখ এবং গ্রামীণফোন ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *