ভাঙ্গায় বাস-মাহেন্দ্র সংঘর্ষে ৫ জন নিহত, আহত ৩

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মাহেন্দ্র যানবাহনের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (৪ জুন) সকাল ৭টার দিকে উপজেলার চমুরদি বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, মিজান পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন প্রাণ হারান। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন। আহত তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ পরিচালনা করে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, “বাস ও মাহেন্দ্রর সংঘর্ষে ঘটনাস্থলে চারজন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার সময় আরও একজনের মৃত্যু হয়। আহতদের চিকিৎসা চলছে। বিস্তারিত পরে জানানো হবে।”

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *