ভোলায় বিয়ের দাবিতে ছাত্রলীগ নেতার বাড়িতে অনশন বৈষম্যবিরোধী নেত্রীর

By নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

ভোলার চরফ্যাশনে প্রেমিকের সঙ্গে বিয়ের দাবিতে অনশনে বসেছেন এক কিশোরী। তিনি নিজেকে ভোলা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক হিসেবে দাবি করছেন।

গত পাঁচ দিন ধরে তিনি চর মাদরাজ ইউনিয়নের চর আফজাল গ্রামের ১ নম্বর ওয়ার্ডে ওই তরুণের বাড়ির সামনে অনশন করছেন।

স্থানীয় সূত্র জানায়, অনশনরত কিশোরী চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেন, তবে ব্যবহারিক পরীক্ষায় অনুপস্থিত থাকায় অকৃতকার্য হন।

কিশোরীর অভিযোগ, প্রেমিক তরুণ একজন ছাত্রলীগ কর্মী এবং বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করার সময় তাদের পরিচয় হয়।

সময়ের সঙ্গে সঙ্গে বন্ধুত্ব থেকে তাদের সম্পর্ক প্রেমে রূপ নেয় এবং একপর্যায়ে ঘনিষ্ঠতাও তৈরি হয়। এখন ওই তরুণ বিয়েতে অস্বীকৃতি জানাচ্ছেন বলে অভিযোগ তার।

তবে তরুণের পরিবারের দাবি, তাদের ছেলে নির্দোষ। তারা বিষয়টিকে একটি পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়েছেন। ছেলের বাবা-মা বলেন, একটি মহলের ইন্ধনে আমাদের ছেলেকে ফাঁসানো হচ্ছে। এসব অভিযোগের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।

এ বিষয়ে চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি বলেন, যদি ওই তরুণী থানায় বা উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন, তাহলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *