মধ্যরাতে নিষেধাজ্ঞা শেষ, পিরোজপুর জেলে পল্লী জুড়ে কর্মচাঞ্চল্য

গোলাম মোস্তফা, স্টাফ রিপোর্টার : ‎

1 Min Read

সরকার কর্তৃক নির্ধারিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে বুধবার (১১ জুন) মধ্যরাত থেকে সাগরে ফিরবছন জেলেরা। ইতিমধ্যে জেলেরা মাছ শিকারে যাওয়ার প্রস্তুতি সেরে ফেলেছেন। দীর্ঘ দিন পর কর্মচাঞ্চল্য হয়ে উঠেছে পিরোজপুর মৎস্য অবতরণ কেন্দ্র ও জেলে পল্লীগুলো। পাশাপাশি জমজমাট হয়ে উঠেছে জেলার সমুদ্রগামী জেলেদের মাছ ঘাট। জেলে পল্লীতে বইছে আনন্দের বাতাস।

এদিকে পিরোজপুরের পাড়ের হাট, মঠবাড়িয়াসহ উপকূলের বিভিন্ন ঘাটে ঘাটে জাল, বরফ, মালামাল আর ফিসিং বোট সাজিয়ে সাগরে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন জেলেরা।

‎‎গত ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত সমুদ্রে মাছ ধরার উপর সরকার এই নিষেধাজ্ঞা আরোপ করেছিল। সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই আহরণের লক্ষ্যে প্রতিবছরই এরকম নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে, এ বছরই প্রথমবারের মতো ভারত সরকারের সঙ্গে সমন্বয় করে এই সময়সীমা নির্ধারণ করা হয়।

‎পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত নিউজ নেক্সট কে জানান, নিষেধাজ্ঞা সফলভাবে বাস্তবায়ন হওয়ায় সাগরে ৪৭৫ প্রজাতির মাছের সুষ্ঠু প্রজনন হয়েছে, যা সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই আহরণের ক্ষেত্রে গুরুত্পূর্ন ভূমিকা রাখবে। নিষেধাজ্ঞা সফলভাবে বাস্তবায়ন হওয়ায় এবার মাছের উৎপাদন ভালো হবে বলে আশা করছেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *