মাঝ রাতে চট্টগ্রাম কাস্টম কমিশনারকে সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read
কমিশনার জাকির হোসেন। ছবি : সংগৃহীত

সরকারি নির্দেশ অমান্য করে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার (চলতি দায়িত্ব) মো. জাকির হোসেনকে হঠাৎ করেই মাঝরাতে সাময়িকভাবে বরখাস্ত করেছে অর্থ মন্ত্রণালয়।

মঙ্গলবার দিবাগত রাতে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীনস্থ কর্মকর্তা মো. জাকির হোসেন ২১ জুন ও ২৮ জুন তারিখে কর্মস্থলে উপস্থিত হননি। অথচ ১৮ জুন এনবিআরের এক আদেশে ২৮ জুনের সাপ্তাহিক ছুটি বাতিল করে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে ওইদিন অফিসে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল।

নির্দেশনা অমান্য করায় সরকারের গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে বিঘ্ন ঘটেছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এ প্রেক্ষিতে ‘সরকারি চাকরি (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৮’-এর ধারা ৩৯(১) অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

এছাড়া, মো. জাকির হোসেনকে আগামী সাত কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিয়ে কারণ দর্শানোর নির্দেশও দেওয়া হয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *