মাদক ও জুয়াতে বাঁধা দেওয়া কুবি শিক্ষার্থীর ওপর হামলা, প্রাণ নাশের হুমকি

তানভীর মাহিম, কুবি:

2 Min Read

মাদক ও জুয়ার আসরে বাঁধা দেওয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের-(কুবি) শিক্ষার্থীর উপর হামলা করেছে দুর্বৃত্তরা। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম ফারুক আল নাহিয়ান। তিনি পদার্থবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এছাড়াও তিনি ‘ইনকিলাব মঞ্চ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ এর যুগ্ম-আহ্ববায়ক।

রবিবার (৮জুন) দিবাগত রাত ১১ টার দিকে লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ ইউনিয়নের বাউরতলা গ্রামে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগীর সাথে কথা বলে জানা গেছে, এলাকার কিছু স্থানীয় বখাটে যুবক তার মামার নির্মানাধীন ভবনে নিয়মিত মাদক ও জুয়ার আসর বসায়। নাহিয়ান ঈদে বাসায় গিয়ে সেখানে বাধাপ্রদান করে। বেশ কয়েকবার তাদের বোঝানো হয় সেখানে না আসার জন্য।
নাহিয়ান সহ আরও কয়েকজন সেখানে নজর রাখতেন।

গতকাল রাত আনুমানিক রাত ১১ টার দিকে ওই ভবনের ছাদে কয়েকজনের উপস্থিতি টের পেয়ে ছাঁদে যান নাহিয়ান। তার সাথে আরও ছয়জন ছিলেন। সেই সময় ছাদে অবস্থানরত কয়েকজন যুবককে মাদক গ্রহণ করতে এবং জুয়া খেলতে দেখেন। এ সময় তাদের বাধা দিলে কয়েকজন ক্ষিপ্ত হয়ে নাহিয়ানকে মারধর করে৷ এরপর হামলাকারীরা ভবনের নিচে গিয়ে ফোন করে আরও ৩০-৩৫ জনকে ডেকে আনেন। এবং তারা নাহিয়ান ও তার কাজিন প্রিয়ন্তীর ওপর আরও দুই দফায় হামলা চালায়। প্রিয়ন্তী শাহাবুদ্দিন মেডিক্যাল কলেজের শিক্ষার্থী। হামলাকারীরা তাদের প্রাণ নাশের হুমকিও দেন বলে জানান। এবং কুড়াল, চাপাতি দিয়ে আঘাত করার চেষ্ঠা চালান।

ভুক্তভোগী ফারুক আল নাহিয়ান আরও জানান‚ ‘আমি কিছুটা সুস্থতা অনুভব করলে থানায় অভিযোগসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিবো। পাশাপাশি সামাজিকভাবে এইসকল ব্যাধির বিরুদ্ধে ঐকান্তিক প্রচেষ্টা চালাবো।’

স্থানীয় জনপ্রতিনিধি মো. শাহজাহান মাদকের ব্যাপারটি অস্বীকার করে জানান যে হামলাকারীরা তার পরিচিত। তবে কোন রাজনৈতিক সম্পৃক্ততা নেই। এ ছাড়াও জানা গেছে যে তিনি ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

এ বিষয়ে লাকসাম থানার অফিসার ইন চার্জ (ওসি) নাজনীন সুলতানা বলেন, “এই ঘটনায় রাতে আমার পুলিশ টিম গিয়েছিলো, আমি কুমিল্লা থাকায় যেতে পারেনি। এখনও ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *