‎মাদ্রাসা বোর্ডে দেশসেরা ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা

‎ ‎জেলা প্রতিনিধি, ঝালকাঠি :

2 Min Read

দাখিল পরীক্ষায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে দেশসেরা হয়েছে ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা। প্রতিষ্ঠানটি থেকে এ বছর ৪২৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ২২৭ জন জিপিএ-৫ পেয়েছে। প্রায় শতভাগ পাসের হার নিয়ে দাখিল পরীক্ষায় সেরা অবস্থান অর্জন করেছে মাদ্রাসাটি।

ফলাফল জানিয়ে ‎মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা গাজী শহিদুল ইসলাম বলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত আযীযুর রহমান কায়েদ প্রতিষ্ঠিত এই মাদ্রাসায় এবার পাশের হার ৯৯.৭৭ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তির হার প্রায় ৫৪ শতাংশ। অন্যদিকে ঢাকার দারুন্নাজাত আলিয়া মাদ্রাসায় পাশের হার ছিল ৯৬ শতাংশ এবং তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় ৯৭ শতাংশ। গড় ফলাফলে এনএস কামিল মাদ্রাসা দেশের সেরা হিসেবে বিবেচিত হয়েছে বলে জানান অধ্যক্ষ।

‎এসএসসি পরীক্ষায় ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২২২ জন পরীক্ষার্থী অংশ নেয়, এর মধ্যে ২১২ জন কৃতকার্য হয় এবং ৫৪ জন জিপিএ-৫ অর্জন করে। ‎সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২১৫ জন অংশ নিয়ে ২১২ জন পাস করে, যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৮ জন।

‎শহরের ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা থেকে ৩৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৩২ জন উত্তীর্ণ হয়েছে, জিপিএ-৫ পেয়েছে ২ জন। কুতুবনগর আলিম মাদ্রাসা থেকে ৩৮ জনের মধ্যে পাস করেছে ৩৪ জন, জিপিএ-৫ পেয়েছে ২ জন। ‎উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষায় অংশ নেয় ১২৪ জন, তবে উত্তীর্ণ হয়েছে মাত্র ৮১ জন। জিপিএ-৫ অর্জন করতে পারেনি কেউ।

ঝালকাঠি জেলা শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল জব্বার বলেন, সমগ্র ঝালকাঠি জেলার পরীক্ষার ফলাফল এখনো আমার হাতে এসে পৌছায়নি। ঝালকাঠি জেলার পরীক্ষার ফলাফলে আমি সন্তুষ্ট নই। আজকেও একটি শিক্ষা প্রতিষ্ঠান ভিজিট করেছি। তবে সবার সাথে সমন্বয় করে এই পরিস্থিতি থেকে উত্তরন সম্ভব আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *