মাহমুদুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

2 Min Read

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে পিরোজপুরে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় টাউন ক্লাব রোডে বিএনপি ও জামায়াতের আয়োজনে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, মাহমুদুর রহমান একজন প্রকৃত দেশপ্রেমিক এবং নির্ভীক সাংবাদিক। তিনি তার পত্রিকায় বিভিন্ন দুর্নীতির তথ্য প্রকাশ করে দেশের মানুষের জানার অধিকার নিশ্চিত করছেন। সম্প্রতি, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল ও ৭১ টিভির মালিকের বিরুদ্ধে ১ লাখ কোটি টাকা পাচারের বিষয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমার দেশে একটি প্রতিবেদন প্রকাশিত হয়, যার কারণে মাহমুদুর রহমান এবং তার পত্রিকার কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

বক্তারা বলেন, আওয়ামী সরকার এবং তাদের সহযোগী স্বার্থান্বেষী মহল মাহমুদুর রহমান এবং তার পত্রিকার কণ্ঠ রোধ করতে এই ষড়যন্ত্রমূলক পদক্ষেপ নিয়েছে। তারা এই মিথ্যা মামলার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন পিরোজপুর প্রেস ক্লাবের সহসভাপতি খেলাফত হোসেন খসরু, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সাবেক চেয়ারম্যান শহীদ মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী পুত্র মাসুদ সাঈদী, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, সাবেক ভিপি সাইদুল ইসলাম কিসমত, পিরোজপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুনিরুজ্জামান নাসিম, জেলা ছাত্র দলের সিনিয়র সহসভাপতি সজীব ও কুমার তালুকদার।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *