মিথ্যা অপবাদ ও গুজবের বিরুদ্ধে বানারীপাড়ায় বিএনপি নেতাদের প্রতিবাদ

By বানারীপাড়া প্রতিনিধি :

1 Min Read

বানারীপাড়ায় সম্পত্তি নিয়ে মামলার জেরে যুবদল নেতা লিটন মৃধাসহ বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে ‘ভূমিদস্যু’ অপবাদ দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। ২৪ জুন (মঙ্গলবার) আসরের পর বানারীপাড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে যুবদলের যুগ্ম আহ্বায়ক লিটন মৃধা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুম সরদার এবং সলিয়া বাকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বশির কাজী অংশ নেন।

সংবাদ সম্মেলনে লিটন মৃধা জানান, পার্শ্ববর্তী নাজনিন জাহান লিনা, সাইফুল আলম রানা, আশরাফুল ইসলাম সোহেল ও নাদিরা আলম হাওয়া গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে একটি সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলছিল। মামলার রায় তার পক্ষে এলে তিনি দখলে যান, আর তখনই প্রতিপক্ষের হামলার শিকার হন।

হামলার ঘটনায় মামলা হলে অভিযুক্তরা গ্রেপ্তার হয়ে জেল হাজতে যান এবং জামিনে মুক্তি পান। এরপর প্রতিপক্ষরা বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের বিরুদ্ধে ভূমিদস্যুতার অভিযোগ তোলে। লিটন মৃধার অভিযোগ, ওই সংবাদ সম্মেলনে মনগড়া ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করে তাদের রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়।

এ অপপ্রচারের প্রতিবাদ জানাতে বানারীপাড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি ইলিয়াস শেখ, সাধারণ সম্পাদক মোঘল সুমন শাফকাত শুভ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুরুজ্জামান পলাশসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। বক্তারা দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *